• ঢাকা
  • শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২

স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৮:৪৩ পিএম
স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এ ডাকটিকিট অবমুক্ত করেন।
দায়িত্ব নেয়ার পর এ দিনই প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন তারেক রহমান।
এর আগে গত বুধ ও বৃহস্পতিবার (১৮ ও ১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী।
আর শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মদিবসের শুরুতে তিনি একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন।


Side banner
Link copied!