• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

মতলব দক্ষিণে পৃথক অভিযানে ৪ মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ইয়াবা


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১১:১০ পিএম
মতলব দক্ষিণে পৃথক অভিযানে ৪ মাদক কারবারি গ্রেফতার, উদ্ধার ইয়াবা

মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১টি মামলার এক আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে থানা অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিকের নির্দেশনায় এসআই সুজিত ও এসআই সাইফুল সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানে ১১টি মাদক মামলার আসামি মো. সাইফুল ইসলাম (পিতা: সোনা মিয়া সওদাগর, ঠিকানা: নায়েরগাঁও বাজার)কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থাকা তিনটি গ্রেফতারি পরোয়ানাও কার্যকর করা হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া নারায়ণপুর ইউনিয়নের সারপাড় এলাকায় অভিযান চালিয়ে শামীম হোসেনকে ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। পৃথক আরেক অভিযানে ঘিলাতলী গ্রামের মজুমদার বাড়ি থেকে মো. সাইফুল ইসলামকে ২০ পিস ইয়াবাসহ এবং নায়েরগাঁও বাজারের ‘মায়ের দোয়া স্টিল কিং’ দোকানের সামনে থেকে মো. রেজাউলকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

থানা সূত্র জানায়, গ্রেফতার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ওসি হাফিজুর রহমান মানিক বলেন, এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।


Side banner
Link copied!