• ঢাকা
  • বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

১৪৪৭ হিজরির ফিতরা: সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২,৮০৫ টাকা


FavIcon
আলোকিত ডেস্কঃ
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০১:২০ পিএম
১৪৪৭ হিজরির ফিতরা: সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২,৮০৫ টাকা

ইসলামিক ফাউন্ডেশন-এর উদ্যোগে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় ১৪৪৭ হিজরি সনের সাদাকাতুল ফিতরের হার নির্ধারণ করা হয়েছে। জনপ্রতি সর্বোচ্চ ফিতরা ২ হাজার ৮০৫ টাকা এবং সর্বনিম্ন ১১০ টাকা নির্ধারিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) সকালে রাজধানীর বায়তুল মুকাররম সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। কমিটির সদস্য ও দেশের বিশিষ্ট আলেমরা এতে উপস্থিত ছিলেন।

সভা শেষে সাংবাদিকদের কাছে ফিতরার নির্ধারিত হার ঘোষণা করা হয়। ধর্মীয় বিধান অনুযায়ী, খাদ্যশস্যের বাজারমূল্যের ভিত্তিতে প্রতি বছর ফিতরার হার নির্ধারণ করা হয়ে থাকে, যাতে সমাজের দরিদ্র ও অসহায় মানুষ উপকৃত হন।

উল্লেখ্য, গত বছর ১৪৪৬ হিজরি (২০২৫ সাল) সনেও সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরার হার একই ছিল।


Side banner
Link copied!