• ঢাকা
  • শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

রাজধানীতে আজ জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ১১:৫৫ এএম
রাজধানীতে আজ জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায় এবং দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার (২১ নভেম্বর) দুপুর দেড়টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে এই কর্মসূচি পালিত হবে।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে এই কর্মসূচির তথ্য নিশ্চিত করেছেন।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের অভিযোগের পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদ জানাতেই তারা রাজপথে নামছেন। বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিতব্য এই বিক্ষোভ সমাবেশ ও পরবর্তী মিছিলে দলটির কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরী পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেবেন।


Side banner
Link copied!