চলতি বছরের সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের অঙ্ক দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকায়, যা মোট ঋণ বিতরণের ৩৩ দশমিক ৮০ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই চিত্র উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, আগের তিন মাসের তুলনায় খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। এই প্রান্তিকে বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ ২১ হাজার ৭৬৯ কোটি টাকা বাড়লেও রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে তা ২ হাজার ৭৫২ কোটি টাকা কমেছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, সরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭১২ কোটি টাকায়।
ঋণ শ্রেণিবিন্যাসের কড়াকড়ি এবং খেলাপি হিসেবে চিহ্নিত হওয়া পুরোনো ঋণগুলোর কারণে মোট খেলাপি স্থিতির এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। দেশের আর্থিক খাতে বকেয়া ও মন্দ ঋণের চাপ বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোর মূলধন ও তারল্য ব্যবস্থাপনায় নতুন করে নজরদারি ও সংস্কারের প্রয়োজনীয়তা সামনে এসেছে।
আপনার মতামত লিখুন :