শরীয়তপুরের জাজিরা উপজেলায় বোমা তৈরীর কারিগর ও একাধিক মামলার আসামী মোঃ ফিরোজ খান(৫০) ও তার স্ত্রীসহ ৩ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে তাজা বোমা ও দেশীয় অশ্র উদ্ধার করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারী) বিকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে শরীয়তপুর জেলা পুলিশ সুপার রওনক জাহান বলেন, আজ সকালে এক গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কুন্ডের চর ইউনিয়নের বাবুর চর এলাকায় যৌথ বাহীনি অভিযান পরিচালনা করে। জাজিরা উপজেলার সরল খার কান্দি এলাকার বোমা তৈরীর কারিগর বিভিন্ন এলাকায় বোমা সরবরাহ কারী ও একাধিক মামলার আসামী মোঃ ফিরোজ খান (৫০), তার স্ত্রী লাবনী আক্তার (৪০) আবু তাহের(২৬) গ্রেফতার করে যৌথবাহীনি। এ সময় তাদের কাছ থেকে ৮ টি তাজা ককটেল, ককটেল বোমা তৈরীর সরঞ্জাম দেশীয় অস্ত্র ও নগদ ৯৩ হাজার টাকা ও একটি কালো রংয়ের মোটর সাইকেল।
এ সময় উপস্থিত ছিলেন, এডিশনাল পুলিশ সুপার আনভীন আহাম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুজ্জামান ৬ টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগন।
আপনার মতামত লিখুন :