মতলব দক্ষিনের ঐতিহ্যবাহী নওগাঁও উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে ।
৮ ফেব্রুয়ারী রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক শিব্বির আহমেদের সভাপতিত্বে ও সরকারি শিক্ষক আব্দুল সালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলন দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার ভূমি মুনতাহিনা পৃথুলা । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোঃ জাকির হোসেন , বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আঃ কাইয়ুম খান , সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ ।
এ সময় উপস্থিত ছিলেন পশ্চিম নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজালাল, ১৬৯ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহআলম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আইয়ুব আলী খান , মোঃ হাবিবুর রহমান, মোঃ ইউসুফ, মাহমুদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সাদ্দাম হোসেন, মুরাদুল ইসলাম, সাবেক শিক্ষক মোঃ জাকির হোসেন সহ এলাকার গণমানব ব্যক্তিবর্গ ও ছাত্রছাত্রীরা।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মুনতাহিনা পৃথুলা ।
আপনার মতামত লিখুন :