• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

পদ্মায় বাসডুবিতে নিহত বেড়ে ২৬


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ১২:৪৯ পিএম
পদ্মায় বাসডুবিতে নিহত বেড়ে ২৬

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হলে এই সংখ্যা বাড়ে। এর মধ্যে ২৪ জনের মরদেহ ইতোমধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস ফেরিতে ওঠার সময় দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুন থেকে নদীতে পড়ে যায়। পরে প্রায় ৬ ঘণ্টা পর উদ্ধারকারী জাহাজের মাধ্যমে বাসটি নদী থেকে তোলা হয়।

সর্বশেষ তথ্যে জানা গেছে, নিহতদের মধ্যে ১১ জন নারী, ৭ জন পুরুষ এবং ৮ জন শিশু রয়েছে। দুর্ঘটনার সময় বাসটিতে আনুমানিক ৪০ থেকে ৫৫ জন যাত্রী ছিলেন। এর মধ্যে কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

ঘটনার পর নৌপরিবহন প্রতিমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাদের তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্তের কাজও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!