দেশীয় বাজারে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে আগামী ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়া।
শুক্রবার (২৭ মার্চ) দেশটির উপপ্রধানমন্ত্রী এ তথ্য জানান। সিদ্ধান্ত অনুযায়ী, এই নিষেধাজ্ঞা আগামী ৩১ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে।
রাশিয়ার সরকার জানিয়েছে, অভ্যন্তরীণ বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল রাখতে এবং সরবরাহ নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ বিষয়ে জ্বালানি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্তটি চূড়ান্ত করা হয়।
সরকার আরও জানিয়েছে, দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং শোধনাগারগুলো পূর্ণ সক্ষমতায় পরিচালিত হচ্ছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব মোকাবিলায় বিভিন্ন দেশ নিজেদের বাজার সুরক্ষায় এমন পদক্ষেপ নিচ্ছে।
আপনার মতামত লিখুন :