• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

বিদেশে পড়তে শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণ সুবিধার নির্দেশ


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০২:২৮ পিএম
বিদেশে পড়তে শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণ সুবিধার নির্দেশ

উচ্চশিক্ষার জন্য বিদেশগামী শিক্ষার্থীদের সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রবাসী কল্যাণ ব্যাংককে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বিদেশে পড়াশোনার সুযোগ সহজ করতে শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টি বা ঋণ সুবিধা দেওয়া হবে। এতে আর্থিক সীমাবদ্ধতার কারণে যারা বিদেশে যেতে পারেন না, তারা উপকৃত হবেন।

ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসেই সচিবালয়ে কর্মব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী। এদিন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ সংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

বৈঠকে জানানো হয়, ইউরোপসহ বিভিন্ন দেশে কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে এবং বন্ধ শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে আলোচনা চলছে।

এছাড়া বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম ও সিন্ডিকেট ভাঙার জন্যও পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই উদ্যোগ বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


Side banner
Link copied!