• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, একই পরিবারের ৩ জন নিহত


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ১২:১৫ পিএম
যশোরে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, একই পরিবারের ৩ জন নিহত

যশোরের বাঘারপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার গাছের সঙ্গে ধাক্কা খেয়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে যশোর-মাগুরা মহাসড়কের গাইদঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একটি দাওয়াত শেষে পরিবারটি প্রাইভেটকারে করে বাড়ি ফিরছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও এক শিশুর মৃত্যু হয়।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


Side banner
Link copied!