• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

নড়িয়ায় বাড়ী ঘরে হামলা ভাংচুর, বোমা বিস্ফোরনের ঘটনায় থানায় মামলা,এলাকায় পুরুষ শূন্য


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০১:৫৮ পিএম
নড়িয়ায় বাড়ী ঘরে হামলা ভাংচুর, বোমা বিস্ফোরনের ঘটনায় থানায় মামলা,এলাকায় পুরুষ শূন্য

শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগরে মারধর, বোমার বিস্ফোরন ঘটিয়ে ৪০ টি বাড়ী ঘরে হামলার ঘটনায় ২৮ জনকে আসামীসহ আরো অজ্ঞাত ৭০ থেকে ৮০ জনকে আসামী করে নড়িয়া থানার এস আই এনছের আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। এলাকায় পুরুষ শূন্য হয়ে পড়েছে। এ ঘটনায় গতকাল ১০ জনকে গ্রেফতার করলেও নতুন করে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনাস্থালে অতিরিক্ত পুলিশ মোতায়েত থাকলেও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।জানিয়েছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা(ওসি) মোঃ বাহার মিয়া। 

স্থানীয় ও নড়িয়া থানা পুলিশ সুত্রে জানা যায়,শরীয়তপুরের নড়িয়া উপজেলারে রাজনগরে ইউনিয়নের তালতলা কুরবির চর কালাই ভুইয়ার কান্দি ও দরবেশ খার কান্দি এলাকায় গত ১২ ফ্রেুয়ারী জাতীয় সংসদ নির্বাচনের দিন তালতলা দাখিল মাদ্র্রাসা ভোট কেন্দ্রে স্থানীয় বিএনপির সমর্থক জাহাঙ্গীর হাওলাদারের ছেলে ফারুক হাওলাদার জাল ভোট দেওয়ার অভিযোগ উঠে। একই কেন্দ্রের ভোটার জামাতে ইসলামীর সমর্থক রুবেল কাজী ও সোহেল কাজী বাধা দেয়। এর পর সোহেল কাজী ও রুবেল কাজী কে ব্যাপক মারধর করে বিএনপির সমর্থকরা। গত রোববার হাফিজ ভুইয়র ছেলে সাব্বির ভুইয়া মোটর সাইকেল নিয়ে  তালতলা এলাকার মৃধার মোড়ে গেলে জামাত সমর্থক নাসির সিকদারের ছেলে নাইম সিকদারের লোকজন তাকে মারধর করে মোটর সাইকেল ভাংচুর করে। এ ঘটনার জের ধরে গত সোমবার সকালে নাসির সিকদার ও খলিল শেখের নেতৃত্বে শত শত লোকজন দেশীয় অস্ত্র- সস্ত্র ও বোমা নিয়ে হামলা চালায়। এতে মফিজ ভুইয়ার ৩টি ঘর ,হাফিজ ভুইয়ার ৩ টি ,কালাম ভুইয়ার ৩টি ,প্রবাসী জলিল বেপারী,আব্দুর রাজ্জাক বেপারী ,আব্দুর রশিদ বেপারী ,শামসুল হক রাড়ী ,সুলতান রাড়ী ,হালেম রাড়ী,সফু মোল্লা,জব্বর মোল্লা,সাইদুর মোল্লার ,জামলা রাড়ীর ঘর সহ প্রায় ৪০ টি ঘর ভাংচুর করে। এ সময় সন্ত্রাসীরা কালাম ভুইয়ার খামার থেকে ৪ টি গরু,জলিল বেপারীর স্ত্রীর ১৫ ভরি স্বর্নালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট পাট করে  নিয়ে যায়। এ ঘটনায়  নড়িয়া থানা পুলিশ ১০ জন কে আটক করেছে। ২ টি তাজা বোমা উদ্ধার করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোঃ বাহার মিয়া বলেন,পুলিশ বাদি হয়ে ২৮ জনকে আসামীসহ আরো অজ্ঞাত ৭০ থেকে ৮০ জন আসামী করে একটি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত আসামীদেকে আদালতে পাঠানো হয়েছে। নতুন করে কোন আসামী গ্রেফতার করা করতে পারেনি।


Side banner
Link copied!