• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ২৪, ২০২৬, ০২:৩২ পিএম
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ

দীর্ঘ দেড়যুগ পর মহান স্বাধীনতা দিবসে আবারও আয়োজন করা হচ্ছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ।

২৬ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত এই কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন রাষ্ট্রপতি এবং উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী। সেনা, নৌ ও বিমান বাহিনীর অংশগ্রহণে প্রদর্শিত হবে দেশের প্রতিরক্ষা সক্ষমতা।

কুচকাওয়াজে অংশ নেবে বিভিন্ন বাহিনীর বিশেষায়িত ইউনিট, সাঁজোয়া ও পদাতিক কন্টিনজেন্টসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জাতীয় পতাকাবাহী কন্টিনজেন্টও এতে অংশগ্রহণ করবে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে আকাশপথে প্যারাট্রুপারদের অবতরণ এবং বিমানবাহিনীর মনোমুগ্ধকর উড়োজাহাজ প্রদর্শনী।

স্বাধীনতা দিবসকে সামনে রেখে ইতোমধ্যে চূড়ান্ত মহড়া শুরু হয়েছে, যেখানে তিন বাহিনীসহ বিভিন্ন সংস্থার সদস্যরা অংশ নিয়েছেন।

আয়োজকরা জানিয়েছেন, এবারের কুচকাওয়াজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে, যা জাতীয় দিবসের উদযাপনে নতুন মাত্রা যোগ করবে।


Side banner
Link copied!