প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, এ সাক্ষাতে পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
সাক্ষাতে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা এবং অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।
আপনার মতামত লিখুন :