• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

হাদি হত্যার আসামিদের দেশে আনার প্রক্রিয়া চলছে


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ১২:৫৬ পিএম
হাদি হত্যার আসামিদের দেশে আনার প্রক্রিয়া চলছে

ভারতে পলাতক ওসমান হাদি হত্যা মামলার আসামিদের বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আসামিদের দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে। বন্দি বিনিময় চুক্তির আওতায় তাদের হস্তান্তরের প্রক্রিয়া এগিয়ে চলছে।

এসময় তিনি ১৯৭১ সালের ২৫ মার্চের ঘটনা স্মরণ করে বলেন, রাজারবাগ পুলিশ লাইন্সে প্রথম প্রতিরোধ গড়ে ওঠে, যা মুক্তিযুদ্ধের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শহীদ পুলিশ সদস্যদের আত্মত্যাগের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।


Side banner
Link copied!