• ঢাকা
  • শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

দীর্ঘ ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ১১:১১ এএম
দীর্ঘ ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ ছুটি শেষে আগামী রোববার থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে।

সংশোধিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, প্রায় ৪০ দিনের ছুটি শেষ হয়েছে ২৬ মার্চ। তবে সাপ্তাহিক ছুটি থাকায় শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে রোববার থেকে।

গত ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান ও ঈদের ছুটি শুরু হয়ে টানা এক মাসের বেশি সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।

এদিকে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার আগেই ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয়। প্রধানমন্ত্রীর নির্দেশে ৯ মার্চ থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়।

ছুটি শেষে রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা পুনরায় শুরু হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।


Side banner
Link copied!