নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকেও আটক করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) ভোরে নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার মাত্র একদিনের মধ্যেই এই ঘটনা ঘটলো। সম্প্রতি তরুণ নেতৃত্বের উত্থানের মাধ্যমে দেশটিতে রাজনৈতিক পরিবর্তন আসে।
গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা, দুর্নীতি ও বেকারত্বের প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনের মুখে তৎকালীন সরকার পদত্যাগ করে। ওই আন্দোলনে প্রাণহানির ঘটনাও ঘটে।
পরবর্তীতে অন্তর্বর্তী সরকার গঠনের মাধ্যমে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নতুন নেতৃত্ব সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে।
পুলিশ জানিয়েছে, আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে সাবেক প্রধানমন্ত্রী এই গ্রেফতারকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছেন।
অন্যদিকে বর্তমান সরকার বলছে, এটি প্রতিশোধ নয় বরং আইনের প্রয়োগ এবং ন্যায়বিচারের অংশ।
আপনার মতামত লিখুন :