• ঢাকা
  • রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

মোটরসাইকেলে অতিরিক্ত তেল নিতে নিষেধ করলেন সিরেজগঞ্জের ইউএনও


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৩:৩৫ পিএম
মোটরসাইকেলে অতিরিক্ত তেল নিতে নিষেধ করলেন সিরেজগঞ্জের ইউএনও

সিরাজগঞ্জের মেসার্স ভুইয়া ফিলিং স্টেশন থেকে অতিরিক্ত জালানী তেল ডিজেল পেট্রোল ও অকটেন নিতে নিষেধ করলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মামুন খান। তিনি বলেন - ইরান আমেরিকা ইসরাইল যুদ্ধের কারনে হরমুজ প্রনালীতে জাহাজ চলাচল বন্ধ থাকায় তেলের সংকট দেখা দিয়েছে। যার করনে ডিজেল পেট্রোল ও অকটেন সরবরাহ সীমিত হয়েছে। বাংলাদেশ কৃষির উপর নির্ভরশীল। সেচ প্রকল্প সচল রাখতে ডিজেলের প্রয়োজনীতা রয়েছে। জালানী তেল সরবরাহে কোন ঘাটতি নেই। তাই বাইক চালকদের প্রতি আহবান জানান আপনারা অতিরিক্ত ও একই দিনে একাধিবার তেল নিবেন না। আজ রোববার ( ২৯ মার্চ) সকালে সিরাজগঞ্জ কাজিপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার বাগবাটী ইউনিয়নে পিপুলবাড়িয়া মেসার্স ভুইয়া ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এ কথা বলেন। তিনি মেসার্স ভুইয়া ফিলিং স্টেশনে জালানী তেল নিতে মোটর সাইকেলের লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া তেল দিতে নিষেধ করেন পাম্প মালিককে। এ সময় পাম্প ম্যানেজার কালামকে সরবরাহ ও বিতরণে প্রতিদিন স্টক খাতা আপডেট করতে বলেন। মেসার্স ভুইয়া ফিলিং স্টেশনে অভিযানের সময় সঠিকভাবে তেল বিতরণে ট্যাগ অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা শাহিন আলমকে তদারকির দায়িত্ব পালনের কথা উল্লেখ করেন। শৃঙ্খলা রক্ষায় তেল বিতরণের সময় পুলিশ ফোর্স মোতায়েন করেন তিনি।


Side banner
Link copied!