• ঢাকা
  • রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

নারায়ণগঞ্জ ডিসি অফিসের কর্মকর্তা আবুল হোসেনের দুর্নীতি, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন?


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ১২:০১ পিএম
নারায়ণগঞ্জ ডিসি অফিসের কর্মকর্তা আবুল হোসেনের  দুর্নীতি, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন?

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা আবুল হোসেন শিকদারকে ঘিরে অনিয়ম ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, অতীতে নাজিরের দায়িত্বে থাকার সময় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

তথ্য অনুযায়ী, ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত জেলা প্রশাসনের নাজির হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে আর্থিক সুবিধা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, ওই সময়ের মধ্যে নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায় একাধিক বহুতল বাড়ি, মার্কেট ও প্লটের মালিক হন তিনি। এছাড়া শহরের উত্তর চাষাড়াতেও তার একাধিক বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।

অভিযোগ রয়েছে, নিজের পাশাপাশি স্ত্রী, সন্তান এবং আত্মীয়স্বজনের নামেও বিভিন্ন সম্পত্তি গড়ে তুলেছেন তিনি। জালকুড়ি এলাকায় বহুতল বাড়ির পাশাপাশি আরও কয়েকটি সেমিপাকা বাড়ির সন্ধান পাওয়া গেছে বলে স্থানীয় সূত্র দাবি করেছে।

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, বরিশাল জেলা থেকে চাকরির সুবাদে নারায়ণগঞ্জে এসে দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন পদে কাজ করার সময় নানা অনিয়ম ও প্রভাব বিস্তারের মাধ্যমে তিনি সম্পদের বিস্তার ঘটিয়েছেন। তার বিরুদ্ধে কথা বললে সংশ্লিষ্ট ব্যক্তিদের বদলি বা হয়রানির শিকার হতে হয়েছে—এমন অভিযোগও করেছেন কিছু কর্মকর্তা-কর্মচারী।

জেলা প্রশাসকের কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, তুলনামূলক নিম্নপদে চাকরি করেও কীভাবে এত বিপুল সম্পদের মালিক হয়েছেন—এ প্রশ্ন এখন প্রশাসনের ভেতরেও ঘুরছে।

এদিকে আবুল হোসেন শিকদারের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট মহলের দাবি, অভিযোগগুলো খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশন - এর মাধ্যমে নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন। (বিস্তারিত আসছে… চোখ রাখুন )।


Side banner

অপরাধ বিভাগের আরো খবর

Link copied!