ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে সান্তাহারের তিলকপুর এলাকায় ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক মাহফুজুর রহমান জানান, ট্রেনটি ঢাকা থেকে এসে সান্তাহার স্টেশনে বিরতি দেয়। পরে স্টেশন থেকে ছাড়ার কিছু সময়ের মধ্যেই লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।
তিনি বলেন, ট্রেনের ছাদে থাকা অনেক যাত্রী নিচে পড়ে আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত বগিগুলো উদ্ধারে কাজ চলছে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, এ ঘটনায় কয়েকজন যাত্রী হতাহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে হতাহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি।
রেল যোগাযোগ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার ও মেরামত কাজ চালিয়ে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :