পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দাসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। এক মাসের সিয়াম সাধনার পর এই পবিত্র দিন মানুষের মধ্যে সহমর্মিতা, মানবিকতা ও সৌহার্দ্যকে আরও দৃঢ় করে।
তিনি সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে একটি সুন্দর সমাজ গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় তিনি মতলববাসীসহ দেশের সকল মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
আপনার মতামত লিখুন :