• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

সিরাজগঞ্জে কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আওয়ামী লীগ নেতা


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০১:৪৪ পিএম
সিরাজগঞ্জে কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু, হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আওয়ামী লীগ নেতা

সিরাজগঞ্জ জেলা কারাগারে থাকা বিস্ফোরক মামলার এক হাজতি, স্থানীয় আওয়ামী লীগের নেতা বাবলু মন্ডল (৫৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম।

কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বাবলু মন্ডল সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি একটি বিস্ফোরক মামলায় আসামি হিসেবে প্রায় এক মাস ধরে জেলা কারাগারে হাজতি ছিলেন। মামলাটির বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।

জেল সুপার জানান, বাবলু মন্ডল আগে থেকেই বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। বুধবার (২২ জুলাই) দুপুরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে রাতে তাঁকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয় বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!