• ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব নিলেন রাশেদ খাঁন


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৩:৩৮ পিএম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব নিলেন রাশেদ খাঁন

বিএনপি নেতা মো. রাশেদ খাঁন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগদানপত্র জমা দেওয়ার মাধ্যমে তিনি নতুন দায়িত্বে যোগ দেন।

দায়িত্ব গ্রহণের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় যোগদান সম্পন্ন হয়েছে এবং সবার কাছে দোয়া কামনা করেন।

এর আগে গত রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষরের মাধ্যমে নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

নিয়োগের ঘোষণা পাওয়ার পর পৃথক একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টেও রাশেদ খাঁন প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নতুন দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করেন।

নতুন দায়িত্বে তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যক্রম, সমন্বয় এবং নীতিগত বিভিন্ন বিষয়ে সহযোগিতা করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


Side banner
Link copied!