প্রতিবন্ধী অসহায় এতিম ও দিনমজুর, সেলিম পাইকের উপর নিশংস হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে সন্ত্রাসী শাহিন মাদবরের বিরুদ্ধে জনকল্যাণ ফাউন্ডেশন ও ডামুড্ডা উপজেলার কনেশ্বর ইউনিয়নের ইকরি এলাকার সর্বস্তরের জনগণ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। গত ১৮ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৫ ঘটিকার সময় ইকরি এলাকায় মৎস্য ঘেরের পাশে শাহিন মাদবরের দৃষ্টান্তমূল শাস্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেন। বিএনপি'র নেতা সহ সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিচারের দাবিতে সন্ত্রাসী শাহিন এর বিরুদ্ধে বক্তব্য রাখেন। বক্তব্যে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জামাল হোসেন বলেন, ৭ নং ওয়ার্ডে যে নির্মম ঘটনা ঘটেছে সারা দেশবাসী দেখেছে। শাহিন মাদবর তার সন্ত্রাসীদের নিয়ে যেভাবে সেলিম পাইককে পিটিয়েছে এটা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে।আমরা প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি। প্রতিবন্ধী অসহায় সেলিম পাইককে যেভাবে নির্মমভাবে প্রহার করা হয়েছে তাকে পরিপূর্ণভাবে সুস্থ না করা পর্যন্ত তার চিকিৎসা ব্যয় এবং তাকে পুনর্বাসনের জন্য তাকে যাবতীয় সবকিছু প্রশাসনের মাধ্যমে এলাকাবাসীর মাধ্যমে খুনি শাহিনকে বিচারের আওতায় আনতে হবে এটা আমাদের প্রথম দাবি। আর দ্বিতীয় দাবি হচ্ছে আহত সেলিম পাইককে এই ছেলেটাকে পুনর্বাসন করার জন্য তার এই মাছের খামারের সম্পূর্ণ মাছ ধরা বন্ধ রাখতে হবে।
বিচারের দাবিতে মানববন্ধনে এসে বক্তব্যে নারী বলেন
,শাহিনের বিচার আমরা সবাই চাই। সেলিম একটি এতিম ছেলে প্রতিবন্ধী ওর কেউ নাই।ওরে রাস্তায় খাড়াইয়া কুত্তার মতন পিটাইছে। ওরে আমরা মহিলারা চাই ঝাড়ু জুতা দিয়া পিডাইতে। আপনাগো পুরুষের কোন বিচার লাগবো না আমাগো মহিলাগো হাতে ওরে উঠিয়ে দিবেন আমরা ইচ্ছামতো খুনি সন্ত্রাসী শাহীনরে ঝাড়ু জুতা দা পিডাইমু।ওরে যত দ্রুত পারেন আমাগো মহিলাগো হাতে উঠায়ে দেন আমরা মহিলারা বিচার করুম।
মানববন্ধন শেষে আরমান বলেন, একটি নির্দিষ্ট মহল একটি নির্দিষ্ট গোষ্ঠী আমি দেখতে পাচ্ছি এই মানবিক ঘটনাকে রাজনৈতিকভাবে প্রভাবিত করতে চাচ্ছে। আমি তাদের প্রতি আহ্বান জানাবা এবং তাদেরকে সতর্ক করে দিব এই ধরনের ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার কোন চেষ্টা করবেন না। বিকটিম শাহিন তিনি বিগত স্বৈরাচারী শাসন আমলে স্বৈরাচারী রাজনীতির সাথে জড়িত ছিল। প্রমাণিত যুবলীগ সহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের সাথে জড়িত ছিল। তিনি আওয়ামী লীগের সংগঠনকে ব্যবহার করে তার এলাকায় রাজনৈতিক অবস্থান তৈরি করেছে, একটি সন্ত্রাসী মাফিয়া অবস্থান তৈরি করেছেন। তিনি স্বৈরাচারী দোসর,তিনি একজন খুনি। এটা মনে রেখেই আগামীতে আমরা বিচারের দাবি চালিয়ে যাব। আমরা প্রশাসনকে আবারও আলটিমেটাপ দিতে চাই।অতিসত্বর এই বিচার না করা হয় এই আন্দোলন রাস্তা থেকে রাজপথে যেতে বেশি সময় লাগবে না।
আপনার মতামত লিখুন :