• ঢাকা
  • শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২

সিরাজগঞ্জে বিএনপি নামধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জোরপূর্বক মাছ লুটের অভিযোগ


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১২:১৩ পিএম
সিরাজগঞ্জে বিএনপি নামধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জোরপূর্বক মাছ লুটের অভিযোগ

সিরাজগঞ্জের চক কোবদাসপাড়ায় লীজ নেওয়া পুকুর থেকে জোরপূর্বক মাছ লুটের অভিযোগ উঠেছে বিএনপি নামধারী একদল সন্ত্রাসীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ১১টার দিকে একই এলাকার মৃত জাহান আলীর ছেলে মেরাজ আলী (২৫), হাফিজুল ইসলামের ছেলে ইউসুফ আলী (৩০), আলামিন হোসেনের ছেলে জুবায়েল, হাফিজুলের ছেলে সবুজ, আইজ্জলসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে হোসেন আলীর লীজ নেওয়া পুকুরে জোরপূর্বক মাছ ধরতে শুরু করে।

এ সময় হোসেন আলীর স্ত্রী পলি খাতুন বাধা দিতে গেলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং ধারালো অস্ত্র নিয়ে কোপানোর জন্য তেড়ে আসে বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে তিনি নিরাপত্তাহীনতায় ভুগে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে এসআই রেজাউলের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়।

এলাকাবাসীর দাবি, অভিযুক্তরা স্থানীয় বিএনপি নামধারী আল আমিনের নেতৃত্বে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, জমি দখল ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। ভয়ে অনেকে মুখ খুলতে সাহস পাচ্ছেন না বলেও জানা গেছে।

এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!