• ঢাকা
  • শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৩০ মাঘ ১৪৩২

শরীয়তপুরের জাজিরায় যৌথ বাহিনীর অভিযান,দেশীয় অস্ত্র উদ্ধার দুইজন গ্রেফতার


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১১:৫২ পিএম
শরীয়তপুরের জাজিরায় যৌথ বাহিনীর অভিযান,দেশীয় অস্ত্র উদ্ধার দুইজন গ্রেফতার

শরীয়তপুরের জাজিরায় উপজেলার বিকে নগর ইউনিয়নে সাবেক চেয়ারম্যানের বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করেছেন। 

গত ১০ ফেব্রুয়ারি বুধবার রাত ৯ টা থেকে দিবা কত রাত আড়াইটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুস্থ সুন্দর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের 

সদর আলী মাদবরের কান্দি গ্রামে সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ওরফে মজিবর মাদবর এর বসত বাড়িতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করেন।

 

যৌথ বাহিনীর অভিযান পরিচালনাকালে মেজর আশরাফ আহমেদ পাঁচ ইস্ট বেঙ্গল এর নেতৃত্বে দেশীয় অস্ত্র, পিস্তল কভার - ০১ টি, পিস্তলের সিলিং=১টি, নগদ টাকা-১০০২৫০ টাকা।, অস্ত্র পরিষ্কার করা ওয়েল ব্রাশ ০১টি, ক্লিনিং রড = ১টি, হকিস্টিক =১টি, দেশীয় চাকু =২৮টি, এন্ড্রয়েড মোবাইল =২টি, বাটন মোবাইল =২টি, অস্ত্রের সিলিং=১টি উদ্ধারসহ সাবেক চেয়ারম্যান মজিবার মাদবর ও তার স্ত্রীকে গ্রেফতার করেন।


Side banner
Link copied!