• ঢাকা
  • সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৩:৩৪ পিএম
ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরীর ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩৭টি ঝুঁকিপূর্ণ। তবে এ কেন্দ্রগুলোতে থাকবে বডি ক্যামেরা বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত 'নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত' সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানান শেখ মো. সাজ্জাত আলী।
 
তিনি আরও বলেন, ডিএমপিতে গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংখ্যা ১৬১৪টি। এই কেন্দ্রগুলোতে ৪ জন করে পুলিশ সদস্য থাকবেন। ৫১৭টি সাধারণ ভোটকেন্দ্রে ৩ জন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবেন।
৩৭টি ঝুঁকিপূর্ব কেন্দ্র রয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ৩৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, এই কেন্দ্রগুলোতে সাত জন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। এছাড়া থাকবে বডি ক্যামেরাও।
 
তিনি আরও বলেন, ডিএমপির ২৫ হাজার সদস্যের নির্বাচনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন থাকবে ডিএমপির স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড।
 
নির্বাচনে কোনো থ্রেট নেই জানিয়ে শেখ মো. সাজ্জাত আলী বলেন, সাধারণ সময়ের চেয়ে পরিবেশ ভালো। চমৎকার পরিবেশ রয়েছে।
 
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম নজরুল ইসলাম।


Side banner
Link copied!