ঢাকার দুই সিটিসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে নবনিয়োগপ্রাপ্ত প্রশাসকরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তারা সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর কাছে যোগদানপত্র জমা দেন।
এর আগে স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপন জারি করে ছয়জনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। সংশোধিত আইন অনুযায়ী নির্বাচিত পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত তারা সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোতে পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: মো. আব্দুস সালাম
ঢাকা উত্তর সিটি করপোরেশন: মো. শফিকুল ইসলাম খান
খুলনা সিটি করপোরেশন: নজরুল ইসলাম মঞ্জু
সিলেট সিটি করপোরেশন: আব্দুল কাইয়ুম চৌধুরী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন: মো. সাখাওয়াত হোসেন খান
গাজীপুর সিটি করপোরেশন: মো. শওকত হোসেন সরকার
নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা নাগরিক সেবা উন্নয়ন ও চলমান সমস্যার সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এবার প্রশাসনিক কর্মকর্তাদের পরিবর্তে রাজনৈতিক পটভূমির ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
আপনার মতামত লিখুন :