• ঢাকা
  • সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

মাছ চুরির অপবাদে নির্যাতন: মূল আসামি শাহীন মাদবর ঢাকার লালবাগ থেকে গ্রেফতার


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৮:১১ পিএম
মাছ চুরির অপবাদে নির্যাতন: মূল আসামি শাহীন মাদবর ঢাকার লালবাগ থেকে গ্রেফতার

মাছ চুরির অপবাদে নির্যাতন: মূল আসামি শাহীন মাদবর ঢাকার লালবাগ থেকে গ্রেফতার

শরীয়তপুরের ডামুড্যা থানা এলাকায় মাছ চুরির অপবাদ দিয়ে এক যুবককে নির্মম নির্যাতনের ঘটনায় দায়ের করা চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি শাহীন মাদবর (৪২) কে গ্রেফতার করেছে র‍্যাব।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪৫ মিনিটে ঢাকার লালবাগের পলাশীর মোড় এলাকা থেকে র‍্যাব-৮ ও র‍্যাব-১০ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ ফেব্রুয়ারি ভোরে মোঃ সেলিম পাইক (৩২) ডামুড্যা থানার কনেশ্বর ইউনিয়নের গাউসিয়া মাছের প্রজেক্ট সংলগ্ন এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় শাহীন মাদবরসহ কয়েকজন তাকে পথরোধ করে মাছ চুরির অভিযোগ তোলে এবং বেধড়ক মারধর করে।শাহিন মাদবরের অমানবিক নির্যাতনের ৪২ সেকেন্ডের ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে 
সুশীল সমাজ ও সাধারণ মানুষের মাঝে অত্যন্ত ক্ষোভের সৃষ্টি হয়।নির্যাতনে সেলিম পাইকের মাথায় পাঁচটি সেলাই লাগে এবং দুই পায়ের হাড় ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যায়।
শাহিন মাদবরের অমানবিক নির্যাতনের ৪২ সেকেন্ডের ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে 
সুশীল সমাজ ও সাধারণ মানুষের মাঝে অত্যন্ত ক্ষোভের সৃষ্টি হয়।
 স্থানীয়রা ঘটনার ভিডিও ধারণ করলে গুরুতর আহত অবস্থায় তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর আহত সেলিম পাইকের বড় ভাই ডামুড্যা থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে আজ দুপুরে ঢাকার লালবাগ এলাকা থেকে শাহীন মাদবরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাকে ডামুড্যা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


Side banner
Link copied!