বাংলাদেশে ‘গুপ্ত’ পরিচয়ে এক নতুন জালিম আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “জনগণ একটি রাজনৈতিক দলকে ‘গুপ্ত’ পরিচয়ে চেনে। সেই দলই আজ বাংলাদেশে নতুন জালিমরূপে আবির্ভূত হয়েছে।”
তিনি অভিযোগ করে বলেন, “একটি দল জাল ব্যালট পেপার ছাপাচ্ছে, নিরীহ মা-বোনদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহ করছে। যারা নির্বাচনের আগেই প্রতারণায় লিপ্ত, তারা কীভাবে সৎ ও ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠা করবে?”
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, “বাংলাদেশ চলবে জনগণের রায়ের ভিত্তিতে। আমি নেতাকর্মীদের বলতে চাই—১৩ তারিখ থেকে আগামী পাঁচ বছর জনগণের পা ধরে থাকতে হবে। জনগণ পাশে না থাকলে কী পরিণতি হয়, তা ৫ আগস্ট সবাই দেখেছে।”
জনসভায় তার বক্তব্য ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আপনার মতামত লিখুন :