সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে নারীদের হেনস্তা ও কটুক্তির প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে শহরের বাজার স্টেশন থেকে প্রায় ১০ হাজার নারীর মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নির্বাচনী প্রচারণায় মহিলাদের হেনস্তা ও কটুক্তি এবং হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) নির্বাচনী আসনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নারী কর্মীরা অংশগ্রহণ করে। মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নারীদের ওপর হওয়া হেনস্তার প্রতিবাদ জানানো হয়। এ সময় তারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।
জামায়াতে ইসলামী মহিলা বিভাগ সিরাজগঞ্জ জেলার সেক্রেটারি সুলতানা ইয়াসমিন জেবার সভাপতিত্বে ও জেলা কর্ম পরিষদ সদস্য মাকছুদা খাতুন বৃষ্টির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য প্রার্থী এবং জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম। এ সময় জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলামসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :