• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ ১৪৩২

গণঅধিকার পরিষদের হবিগঞ্জ জেলা সভাপতি চৌধুীর আশরাফুলবারী জামায়াতে যোগদান


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৩:৪৮ পিএম
গণঅধিকার পরিষদের হবিগঞ্জ জেলা সভাপতি চৌধুীর আশরাফুলবারী জামায়াতে যোগদান

গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির উচ্চতর সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান তিন শতাধিক সদস্য নিয়ে জামায়াতে  ইসলামীতে যোগদান  করেছেন। 

তিনি ইতিপূর্বে ফেইসবুক ফেইজে গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ ঘোষনা করেছেন।
 জানা যায় গত সোমবার  রাতে ৩ শতাধিক  নেতাকর্মীকে সাথে নিয়ে জেলা জায়াত ইসলাম এর কার্যালয়ে  যোগদান করেন। 

এ সময় জামায়ত ইসলামের জেলা আমির মালানা মখলিছুর রহমান সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এডভোকেট নোমানের যোগদান  অনুষ্ঠানকে নিয়ে হবিগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নানামুখী আলোচনার সৃষ্টি হয়েছে। উল্লেখ্য যে তিনি ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ থেকে হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী হয়েছিলেন পরে তিনি প্রার্থীতা প্রত্যাহার করেন। 

তিনি একসময় হবিগঞ্জ জেলা বিএনপির নির্বাচিত  সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। যোগদান অনুষ্ঠানে চৌধুরী আশরাফুল বারী নোমান  জাতীয় সংসদ নির্বাচনে জামাাতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ কাজী মহসিন আলী কে বিজয়ী করতে আহবান জানান।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!