• ঢাকা
  • শনিবার, ০৭ মার্চ, ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২২, ১২:৫০ পিএম
বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
ছবি: সংগৃহীত


গাইবান্ধার পলাশবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বিটিসি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোহেল (৩০), তাজু (২৩) ও সবুজ (৩৬)। তারা সবাই রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা।

পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) রুপ কুমার জানান, সকালে পীরগঞ্জ থেকে কয়েকজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা পলাশবাড়ীর দিকে আসছিল। রিকশাটি বিটিসি মোড়ে পৌঁছালে রংপুরগামী নিউ সাফা পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এসময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। চালক ও হেলপার পালিয়ে গেলেও ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!