• ঢাকা
  • সোমবার, ০৯ মার্চ, ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

বাস-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের নিহত ৩


FavIcon
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২২, ০৩:০৯ পিএম
বাস-মোটরসাইকেল সংঘর্ষে একই পরিবারের নিহত ৩
ছবি - সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের ডেবাডাঙ্গিতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

রোববার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মুথরাপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মাসুদুর রহমান (৫৫), তার স্ত্রী হামিদা বেগম (৪৫) ও মেয়ে মেহের নেগার সিমি (১৪)। মেয়ে স্থানীয় একটি মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, রোববার সকালে মেয়েকে মাদরাসায় পৌঁছে দিতে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন তারা। ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি বাস তাদের ধাক্কা দেয়।

তিনি বলেন, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলেই হাফিজা বেগম মারা যান। আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় মাসুদ রানা ও সিমিকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!