• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

নেত্রকোনায় ট্রাক উল্টে প্রাণ গেল দুজনের


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ১১, ২০২৩, ০৩:৩৬ পিএম
নেত্রকোনায় ট্রাক উল্টে প্রাণ গেল দুজনের
ছবি - সংগৃহীত

নেত্রকোনার বারহাট্টায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রাক উল্টে ইটের নিচে চাপা পড়ে দুজন নিহত হয়েছেন। 
আজ (১১ জুলাই) সকালে ঠাকুরাকোনা-কলমাকান্দা সড়কের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন নেত্রকোনা সদর উপজেলার বাহিরচাপরা গ্রামের আবু বক্করের ছেলে হৃদয় মিয়া (১২) ও রতন মিয়ার ছেলে ইমন মিয়া (২০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ইটবোঝাই একটি ট্রাক নেত্রকোনা থেকে কলমাকান্দার দিকে যাচ্ছিল। বারহাট্টা উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা তিনজন লাফিয়ে বেঁচে গেলেও দুজন ইটের নিচে চাপা পড়েন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লুৎফুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!