• ঢাকা
  • রবিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯ মাঘ ১৪৩২

কেন্দুয়ায় ৭২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৩:০৯ পিএম
কেন্দুয়ায় ৭২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় র‍্যাবের অভিযানে ৭২ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (১ ফ্রেবুয়ারি) দুপুরে কেন্দুয়া থানার ওসি মো. মেহেদী মাকসুদ এসব তথ্য নিশ্চিত করেন।
অভিযান সূত্রে জানা যায়, গাঁজা বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, মোবাইল ও ১৭০০ টাকা জব্দ করা হয়। উদ্ধার গাঁজার মূল্য ১৪ লাখ ৪০ হাজার টাকা।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (৩১ জানুয়ারি) গভীর রাতে ময়মনসিংহ র‍্যাব-১৪, গোপন সংবাদের ভিত্তিতে সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামে এ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। পরে তাদের কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তাররা হলেন—ডাউকি গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে মো. জিয়াউর রহমান (৪৫)। তার সঙ্গে থাকা গ্রেপ্তার হওয়া অন্য দুজন হলেন—ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মৃত আবু মিয়ার ছেলে নাজিম উদ্দীন (৪৯) এবং ব্রাহ্মণবাড়িয়া সদর থানার আবু তাহেরের ছেলে মো. লিটন (২২) ।


ওসি মো. মেহেদী মাকসুদ বলেন, ময়মনসিংহ র‍্যাব-১৪, মাদকবিরোধী অভিযানে আটক করে তাদের। পরে থানায় হস্তান্তর করেন। ইতিমধ্যে মাদক বিরোধী আইনে মামলা রজু হয়েছে। তাদেরকে গতকাল বিকেলে নেত্রকোনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।


Side banner
Link copied!