• ঢাকা
  • বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২২ মাঘ ১৪৩২

সিরাজগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে আগুন


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৪:০৫ পিএম
সিরাজগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে আগুন

সিরাজগঞ্জ-১ আসনে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুর তালুকদারের নির্বাচনি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার টুকরা ছোনগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুর তালুকদার অভিযোগ করে বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হওয়ার পর থেকেই আমাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। রাতে আমি ও আমার লোকজন নিয়ে নামাজ পড়তে গিয়েছিলাম। এই সুযোগে দুষ্কৃতকারীরা আমার প্রধান নির্বাচনি ক্যাম্পে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে বাড়িতে থাকা আমার মা-চাচিরা আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে। প্রতিবেশীরা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণ করে। তিনি আরও বলেন, আগুন নিয়ন্ত্রণ করা না গেলে আমার ও চাচাদের বাড়ি পুড়ে যেত।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছিলাম। ওই প্রার্থীর প্রধান নির্বাচনি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়টি নিয়ে তদন্ত চলছে। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানান।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!