পবিত্র মাহে রমজান উপলক্ষে ভেদরগঞ্জ উপজেলার আরশিনগর ইউনিয়নে অসহায় ও দরিদ্র ৪০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে হাফেজ ওসমান ফারুকী মানিক বালা। নিজস্ব উদ্যোগে ইফতার সামগ্রীর মধ্যে ছিল সয়াবিন তেল, ছোলা, মুড়ি, খেজুর, ডাল, চিনিসহ ইত্যাদি।
শনিবার দুপুরে উপজেলার আরশিনগর তার নিজ বাড়িতে এ ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হয়।
হাফেজ ওসমান ফারুকী মানিক বালা বলেন , রমজানের তাৎপর্য ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে সুবিধাবঞ্চিত পরিবারগুলো স্বাচ্ছন্দ্যে রোজা পালন ও ইফতার করতে পারেন। বিতরণ কার্যক্রমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
সাহায্যপ্রাপ্ত একাধিক ব্যক্তি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এমন সহায়তা তাদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে।
আপনার মতামত লিখুন :