• ঢাকা
  • সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

সিরাজগঞ্জে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ এক ট্রাকচালক আটক


FavIcon
জহুরুল ইসলাম:
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৫:০০ পিএম
সিরাজগঞ্জে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ এক ট্রাকচালক আটক

সিরাজগঞ্জে মহাসড়কে যানবাহন তল্লাশি করে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ এক ট্রাক চালককে আটক করেছে র‌্যাব। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। 

সোমবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে র‌্যাব-১২ সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আহসান হাবিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক ট্রাক চালক ইসমাইল হোসেন (৩১) দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মাটিকুড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য প্রযুক্তির সহযোগিতায় রোববার রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-১২’র একটি দল যমুনা সেতুর পশ্চিমপাড় টোল প্লাজা এলাকায়
মাদক বিরোধী অভিযান চালায়। এসময় একটি ট্রাক তল্লাশি করে ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক সরবরাহকারী ট্রাকের চালক ইসমাইলকে
আটক, একটি ট্রাক ও একটি মোবাইল জব্দ করা হয়।


Side banner
Link copied!