• ঢাকা
  • সোমবার, ২৫ মে, ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

কুমিল্লায় বাসস্ট্যান্ডে আগুন: পুড়ল ৩টি বাস


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৩:০৪ পিএম
কুমিল্লায় বাসস্ট্যান্ডে আগুন: পুড়ল ৩টি বাস

কুমিল্লার জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসস্ট্যান্ড এলাকায় হঠাৎ কালো ধোঁয়া উঠতে দেখে এগিয়ে গিয়ে তারা তিনটি বাসে আগুন জ্বলতে দেখেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের ধারণা, আগুন লাগার আগে কয়েকজন মাদকসেবীকে বাস থেকে বের হয়ে যেতে দেখা গেছে। তাদের অসতর্কতা বা উদ্দেশ্যমূলক কর্মকাণ্ড থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ ইদ্রিস জানান, ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

অগ্নিকাণ্ডে বাসগুলোর ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঘটনায় তদন্ত চলছে।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!