• ঢাকা
  • শনিবার, ০২ মে, ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

নেত্রকোণায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ২, ২০২৬, ১২:২২ পিএম
নেত্রকোণায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩

নেত্রকোণার পূর্বধলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (২ মে) সকাল ৮টার দিকে শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের পূর্বধলা ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন ইলাসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম আয়নাল হক (৫৭), তিনি উপজেলার দক্ষিণ কালডোয়ার গ্রামের বাসিন্দা। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

পুলিশ জানায়, দুর্গাপুর থেকে আসা একটি বাস এবং ময়মনসিংহগামী একটি সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন মারা যান।

খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Side banner
Link copied!