• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: জামালপুরে ৩ যুবকের মৃত্যুদণ্ড


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ৭, ২০২৬, ০২:০৪ পিএম
স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: জামালপুরে ৩ যুবকের মৃত্যুদণ্ড

জামালপুর-এর ইসলামপুরে বিয়ের আশ্বাসে ডেকে নিয়ে এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

মামলায় দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন শিপন, ইব্রাহীম ও ইউসুফ আলী। তবে অভিযোগে থাকা আরেক আসামি সাদিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ এপ্রিল নবম শ্রেণির এক শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে আদালত এই রায় দেন। রাষ্ট্রপক্ষ জানিয়েছে, আদায় করা অর্থদণ্ড ভুক্তভোগীর পরিবারকে প্রদান করা হবে।


Side banner
Link copied!