• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ১২:০০ পিএম
ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ ২৬ হাজার ৫৫০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য পাচার ঠেকাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) রাত থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাজিয়াতলী, মাদলা ও খাদলা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী ও শশীদল এলাকায় একাধিক অভিযান চালানো হয়।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম জানান, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের বিভিন্ন স্থানে পৃথকভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা সম্ভব হয়েছে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বাসমতি চাল, এনার্জি ড্রিংকস, বিভিন্ন ধরনের ওষুধ, গরু, চকলেট, পটকা, প্রসাধনী সামগ্রী, মদ, বিয়ার এবং ইয়াবা ট্যাবলেট। বিজিবির হিসাবে, উদ্ধার করা সব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ২৬ হাজার ৫৫০ টাকা

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য প্রবেশ রোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা পণ্য ও মাদকদ্রব্যের বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!