ডেপুটি রেঞ্জারের ওপর হামলার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
হবিগঞ্জের চুনারুঘাটে বনদস্যুদের বিরুদ্ধে অভিযান চালানোর জেরে বন বিভাগের এক ডেপুটি রেঞ্জারের ওপর হামলার অভিযোগ উঠেছে।
আহত কর্মকর্তা সৈয়দ আশিক আহমদ অভিযোগ করেছেন, গত ৫ আগস্ট নালমুখ-সাটিয়াজুরি সড়কে তার মোটরসাইকেলের গতিরোধ করে মারধর, মোবাইল ও মোটরসাইকেল ভাঙচুর এবং নগদ টাকা ছিনিয়ে মিজানুর রহমান সোহাগসহ তার সঙ্গিরা। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বাদ জুম্মা চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়নের বড়াব্দা জামে মসজিদের সামনে মানববন্ধন করেন এলাকাবাসী। এতে শত শত মুসল্লি ও স্থানীয় যুবক অংশ নেন। বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং বনসম্পদ লুটপাট ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
আপনার মতামত লিখুন :