• ঢাকা
  • মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

বানিয়াচংয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জালাল গ্রেফতার


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৬, ১২:২৩ পিএম
বানিয়াচংয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জালাল গ্রেফতার

মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবাসহ মো. জালাল মিয়া (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এসআই মহসিন কবির, এসআই আয়াতুল্লাহ এবং এএসআই এনামুল মিয়ার যৌথ পরিচালনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ সংলগ্ন দক্ষিণে গ্যানিংগঞ্জ বাজারস্থ কলেজ রোডে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জালাল মিয়া নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার ৫নং কৃষ্ণপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কল্যাণপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মো. সিরাজ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী জালাল মিয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে ৪নং ইউপি'র ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ময়না মিয়া হত্যা মামলার ১১নং আসামী।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক তথ্যটি নিশ্চিত করে বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, মাদকের বিস্তার রোধে অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।


Side banner

সারাবাংলা বিভাগের আরো খবর

Link copied!