• ঢাকা
  • শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রাহায়ণ ১৪৩৩

সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে হবিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল


FavIcon
মোঃ রহমত আলী, হবিগঞ্জঃ
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৬, ১২:২৫ পিএম
সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে হবিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

সারাদেশে বাসাবাড়িতে অগ্নিসংযোগ, যানবাহনে আগুন দেওয়া, জ্বালাও-পোড়াও ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আজ সন্ধ্যা ৭টায় শহরের চিলড্রেন পার্কে এক পথসভায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব বলেন, গোপালগঞ্জসহ সারাদেশে নৈরাজ্য ও আগুন সন্ত্রাস সৃষ্টি করে সাধারণ মানুষকে জিম্মি করছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ।

তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচিত সরকার। সাধারণ মানুষের ভোটের মাধ্যমে এ সরকার ক্ষমতায় এসেছে। আগামী দিনে এরকম আগুন সন্ত্রাস করলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

পথসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম।

পরে একটি বিক্ষোভ মিছিল সারা শহর প্রদক্ষিণ করে।


Side banner
Link copied!