• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ মে, ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

শততম পর্বে ‘পরম্পরা’, দর্শকের মন জয়


FavIcon
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: মে ৫, ২০২৬, ১২:৫০ পিএম
শততম পর্বে ‘পরম্পরা’, দর্শকের মন জয়

তিন প্রজন্মের গল্প নিয়ে নির্মিত মেগা ধারাবাহিক ‘পরম্পরা’ শততম পর্বে পৌঁছে দর্শকের ভালোবাসা কুড়িয়েছে।

সোমবার (৪ মে) আশুলিয়ার শুটিং সেটে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয় এ মাইলফলক। শুরু থেকেই পারিবারিক আবেগ, সম্পর্কের টানাপোড়েন ও সময়ের পরিবর্তনের গল্পে নাটকটি দর্শকদের আকর্ষণ করেছে।

আশিস রায়ের নির্দেশনায় নির্মিত এই ধারাবাহিকটিতে পারিবারিক বন্ধনের গভীরতা ও আধুনিক জীবনের দ্বন্দ্ব ফুটে উঠেছে। বিভিন্ন প্রজন্মের চরিত্র ও বাস্তবধর্মী গল্প উপস্থাপনায় ‘পরম্পরা’ ইতোমধ্যে দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে।


Side banner
Link copied!