তামিলনাড়ু-র নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়।
রোববার (১০ মে) চেন্নাই-এর জওহরলাল নেহরু স্টেডিয়াম-এ আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সমর্থকদের উচ্ছ্বাস ও স্লোগানের মধ্য দিয়ে তিনি রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী-সহ ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা, চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব এবং টিভিকে জোটের নেতৃবৃন্দ।
রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করে থালাপতি বিজয়-এর এই শপথ গ্রহণকে তামিলনাড়ুর রাজনীতিতে গুরুত্বপূর্ণ এক মুহূর্ত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
আপনার মতামত লিখুন :