• ঢাকা
  • রবিবার, ১০ মে, ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

সোশ্যাল মিডিয়ার নীতিমালা না থাকায় সচেতনতামূলক কাজে বাধা: তথ্যমন্ত্রী


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ১০, ২০২৬, ০১:৩৭ পিএম
সোশ্যাল মিডিয়ার নীতিমালা না থাকায় সচেতনতামূলক কাজে বাধা: তথ্যমন্ত্রী

সামাজিক সচেতনতা তৈরিতে ডিজিটাল প্ল্যাটফর্মের গুরুত্ব বাড়লেও নির্দিষ্ট নীতিমালার অভাবে কার্যকর উদ্যোগ বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (১০ মে) সকালে রাজধানীর ডেফোডিল ভবন-এ বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট আয়োজিত জাতীয় সেমিনার ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমানে গণমাধ্যমের সবচেয়ে বড় ও প্রভাবশালী প্ল্যাটফর্ম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। তবে এ খাত পরিচালনায় সুস্পষ্ট নীতিমালা না থাকায় সচেতনতামূলক প্রচারণা ও ইতিবাচক সামাজিক উদ্যোগ বাস্তবায়নে জটিলতা তৈরি হচ্ছে।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়লেও রাষ্ট্রীয় অবকাঠামোর কিছু অংশ এখনও পুরোপুরি ডিজিটাল রূপান্তরের বাইরে রয়েছে। এ বাস্তবতা বদলাতে সরকার ডিজিটাল অবকাঠামো উন্নয়নে কাজ করছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মের মধ্যে মূল্যবোধ, নৈতিকতা ও ইতিবাচক চিন্তাধারা গড়ে তুলতে সোশ্যাল মিডিয়ায় মানসম্মত ও শিক্ষামূলক কনটেন্ট প্রচার বাড়ানো প্রয়োজন।

আলোচনায় আরও বলা হয়, শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর করতে স্থায়ী শিক্ষা কমিশন গঠন এবং পাঠ্যক্রমে নৈতিক শিক্ষার বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে যুক্ত করা জরুরি।


Side banner
Link copied!