• ঢাকা
  • শনিবার, ০৯ মে, ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

সীমান্তে কড়া নজরদারি, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ৯, ২০২৬, ০১:৫১ পিএম
সীমান্তে কড়া নজরদারি, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি

সীমান্ত দিয়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। পরিস্থিতি বিবেচনায় সীমান্তজুড়ে ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার (৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ২২ বিজিবি ব্যাটালিয়ন-এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

তিনি জানান, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে অতিরিক্ত টহল, নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

কুড়িগ্রাম সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি স্থানীয় জনগণকেও সন্দেহজনক যেকোনো কর্মকাণ্ড সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করে যাচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


Side banner

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!